জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয়বারের মতো মনোনয়ন পেলেন সামছুল আলম-আবু সাঈদ আল মাহমুদ স্বপন

সামছুল আলম দুদু (বামে) ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন (ডানে)। ছবি : কালবেলা
সামছুল আলম দুদু (বামে) ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন (ডানে)। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) ও জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেলেন সামছুল আলম দুদু এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, রোববার (২৬ নভেম্বর) বিকেলে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তে তাদের মনোনয়ন দেওয়া হয়। জয়পুরহাটে এ খবর আসার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীরা আনন্দে মেতে ওঠেন।

গত ২০১৪ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তারা দুই জনই নিজ নিজ সংসদীয় আসনে নির্বাচিত হন। ২০১৮ সালের ভোটে তারা আবারও নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার জয়ী হয়ে তারা হ্যাটট্রিক করবেন এমন আশা জেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হাক্কানী বলেন, জয়পুরহাটের দুইটি সংসদীয় আসনে পুরোনো দুই এমপির প্রতিই আস্থা রেখেছেন দলীয় নেত্রী শেখ হাসিনা। জেলায় ব্যাপক উন্নয়ন হওয়ায় ও দুজন এমপির ভূমিকা থাকায় আগামীতে আরও উন্নয়নের স্বার্থে জয়পুরহাট বাসী তাদের বিপুল ভোটে তৃতীয়বার বিজয়ী করবেন।

উল্লেখ জয়পুরহাট-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১৪ জন। আর জয়পুরহাট-২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

প্রথমবার ইংরেজি পরীক্ষায় বসছেন মেসি

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রারকে চাকরিচ্যুত

সংসদে শিক্ষামন্ত্রী / পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

মৃত্যুর আগে একটি ভালো কাজ, ববিতার আবেগঘন স্বীকারোক্তি

১০

সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

১১

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চায় স্পেন?

১২

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

১৩

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত

১৪

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হলেন বোরহানুল আশেকীন

১৫

ভোলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার

১৬

শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প

১৭

প্রথমবার শুভ-পায়েলের রসায়ন, আসছে নতুন সিনেমা

১৮

২০৩০ বিশ্বকাপে কী খেলবেন? যে ইঙ্গিত দিলেন নেইমার

১৯

এক মাসের পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা / প্রেমের সম্পর্ক-অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কাই ছিল মোটিভ

২০
X