তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন তিনবারের এমপি

ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ছবি : কালবেলা
ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা মধ্যনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন টানা তিনবারের নৌকা প্রতীকে নির্বাচিত বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকাস্থ নিজ কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘোষণা দেন তিনি।

এমপি রতন নির্বাচনী এলাকার নেতাকর্মী ভোটারদের উদ্দেশ্যে বলেন, প্রিয় হাওরবাসী দীর্ঘ ১৫ বছর আপনাদের সেবা করেছি। এতে সর্বাত্মক সহযোগিতা করেছেন আপনারা। আপনাদের কারণেই আমি রতন থেকে এমপি রতন হয়েছি। আগামী বছরও আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। তাই আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। লক্ষ্যে আগামী ৩০ তারিখ সুনামগঞ্জ ডিসি অফিসে আপনাদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেব। এতে আপনাদের সহযোগিতা কামনা করছি। সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা হাজী মোহাম্মদ আলী, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আইরিন আক্তার, সাধারণ সম্পাদক রেবা আক্তারসহ নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

উল্লেখ্য, রোববার (২৬ নভেম্বর) বিকেলে দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- আসনে নৌকার প্রার্থী হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এর আগে এই আসনটিতে বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন টানা তিনবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন। এবার তিনি দলীয় মনোনয়ন পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X