সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে যত টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতু। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু সেতু। ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল বেড়েছে। ফলে সাধারণ দিনগুলোর তুলনায় টোল আদায়ও হয়েছে বেশি।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ। এ সময়ে সেতু দিয়ে ৪২ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। যেখানে স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এসব তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (২৬ জুন) রাত ১২টা পর্যন্ত সেতুতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৪ হাজার ৮১৭টি ও ঢাকামুখী লেনে চলেছে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন। মোটরসাইকেল পারাপার হয়েছে ৬ হাজার ৮৪১টি।

পূর্ব টোল প্লাজায় ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম টোল প্লাজায় ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা আদায় হয়েছে। সব মিলিয়ে মোট ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা আদায় হয়েছে। তবে স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু থেকে দেড় থেকে দুই কোটি টাকা টোল আদায় হয় বলে জানান পাভেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X