কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ১ হাজার পরিবারকে আ.লীগ নেতার ঈদসামগ্রী বিতরণ

ঈদসামগ্রী ও ৫০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেন মো. আলী আকবর
ঈদসামগ্রী ও ৫০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেন মো. আলী আকবর

ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও বেগম করফুলেরনেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আলী আকবরের উদ্যোগে ১ হাজার পরিবারে ঈদসামগ্রী ও ৫০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (২৬ জুন) কুমিল্লা সদর উপজেলার ধনুয়াখলা বেগম করফুলেরনেছা এতিমখানা প্রাঙ্গণে সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও আশপাশের এলাকায় প্রায় ১ হাজার দরিদ্রের মাঝে চাল, সেমাই, চিনি, তেল ও মসলাসহ ১০ আইটেমের ঈদসামগ্রী বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. আলী আকবর।

এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকার শিক্ষিত বেকার নারীদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৫০টির অধিক সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি মো. আলী আকবর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও তার আশপাশের এলাকায় সুবিধাবঞ্চিতদের খুঁজে খুঁজে তাদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য তাদের পাশে থেকে কাজ করতে চাই। এ ছাড়া সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া ব্যক্তিদের পাশাপাশি কিছু হতদরিদ্রের পাশে থেকে আমি সামান্য ঈদ উপহার তুলে দিয়ে তাদের পরিবারে হাসি ফুটাতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সামনে নির্বাচন আসছে, দেশের উন্নয়ন ও তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার সরকার গঠন করার সুযোগ করে দিন। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক ও শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী হয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।’

এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X