সাফাযেত রহমান আবির, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নির্মাণের এক বছরেও উদ্বোধন হয়নি গলাচিপা ১০ শয্যার হাসপাতাল

গলাচিপা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র। ছবি : কালবেলা
গলাচিপা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র। ছবি : কালবেলা

প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় নির্মিত হয়েছে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এক বছর আগে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দিলেও এখনো হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। ফলে স্থানীয়দের চিকিৎসা নিতে যেতে হচ্ছে অনত্র।

উপজেলার পৌর সভার নদীর পারের রাস্তার পাশে ৫২ শতক জমির ওপর ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। হাসপাতালের পরিবেশ খুব সুন্দর, পরিপাটি। দোতলা ভবন, পাশে রয়েছে ডক্টর ডরমিটরি, আধুনিক অপারেশন থিয়েটার, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ সেবা, রয়েছে গভীর নলকূপ। চারদিকে দেয়াল দিয়ে ঘেরা প্রবেশপথে রয়েছে নিরাপত্তা বিশিষ্ট বড় ফটক। ভেতরে রোগীর কক্ষ সাজানো নেই, নেই রোগীর পরীক্ষা নিরীক্ষা করানোর যন্ত্রপাতি। এ ছাড়া ফার্মাসিস্ট কক্ষ ও অন্যান্য কক্ষগুলো বন্ধ পাওয়া যায়।

হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না করায় স্থানীয়দের চিকিৎসা নিতে যে হচ্ছে জেলা শহর পটুয়াখালী কিংবা বরিশালে। তাই গুরুত্ব বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি উদ্বোধনের দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানান, গলাচিপা একটি মাত্র হাসপাতাল আছে সেখানে সব সময় লোকজন ভর্তি থাকে। হাসপাতালে জায়গা পাওয়া যায় না। এখানে এত সুন্দর একটি হাসপাতাল করেছে সেটা এখনো উদ্বোধন করে না। এক বছরের বেশি সময় দরে পরে আছে। মনে হয় কেউ নাই এটা দেখার।

এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক ডা. আ ফ ম আরাফাত হোসেন বলেন আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে। আশা করি, খুব শিগগিরই উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতির প্রয়োজন তার চাহিদা পাঠানো হবে। যত দ্রুত সম্ভব উদ্ধোধন করা হবে।

তবে প্রাথমিক এ বিষয়ে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, গত ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী কর্তৃক হাসপাতালটি উদ্বোধনের জন্য তালিকা দেওয়া হয়েছিল। যেহেতু সেটা হয়নি তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আশা করছি চলতি মাসেই সাধারণ রোগীদের সেবা নিশ্চিত করতে হাসপাতালটি চালু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১০

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৩

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৪

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১৫

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১৭

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৮

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৯

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

২০
X