যশোর ব্যুরো
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৫ এএম
অনলাইন সংস্করণ
শুল্ক ফাঁকির চালান জব্দ 

আতা ফলের ঘোষণায় এলো পার্সিমন ফল!

বেনাপোল স্থলবন্দর।  ছবি: ‍সংগৃহীত
বেনাপোল স্থলবন্দর। ছবি: ‍সংগৃহীত

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর দিয়ে আমদানির আড়ালে শুল্ক ফাঁকি চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। এমনই একটি চক্র সরকারি শুল্ক ফাঁকির উদ্দেশে আতা ফল আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে আতা ফলের সঙ্গে মূল্যবান পার্সিমন ফল দেশে এনেছে। ওই ফলের চালান খালাসের যাবতীয় প্রস্তুতিও চলছিল, তবে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ চালনটি জব্দ করেছে।

কাস্টমস সূত্রে জানা যায়, প্রভা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ২ হাজার ৭০০ কেজি আতা ফল আমদানির ঘোষণা দিয়ে আতা ফলের চালানের মধ্যে মূল্যবান পার্সিমন ফল নিয়ে আসে। এতে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির অপচেষ্টা করা হয়। মিথ্যা ঘোষণায় আমদানি পণ্যের চালানটি ক্লিয়ারিংয়ের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট আমেনা এন্টার প্রাইজ।

বুধবার (২৯ নভেম্বর) রাতে বন্দরের ৩১নং ইয়ার্ড থেকে চালানটি জব্দ করে কাস্টমস। এ ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা ও জরিমানা করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের উধ্বর্তন কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্ট আমেনা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বলেন, লাইসেন্সটি ভাড়া নিয়ে বেনাপোলের এক ব্যক্তি কাজ করেন। এসব বিষয়ে তিনি কিছু জানেন না।

প্রসঙ্গত, পার্সিমন ফল জাপানের জাতীয় ফল হিসেবে স্বীকৃত হলেও এটি ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশেও জন্মায়। অনেকটা টমেটো আকারের বৃত্তাকার বীজশূন্য ফলটি উচ্চ পুষ্টিমানে সমৃদ্ধ। ফলটিতে ভিটামিন এবং খনিজ পদার্থ পটাশিয়াম বিদ্যমান থাকলেও চর্বির পরিমাণ নিতান্তই কম। এ কারণে আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধসহ বহু রোগ নিরাময়ে ফলটি সহায়তা করে। এ কারণেই ফলটি মূল্যবান এবং আমদানি শুল্ক বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১০

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১১

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১২

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৪

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৫

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৬

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৭

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৮

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৯

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

২০
X