মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনওর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর 

তথ্য ফাঁস ও সমর্থকদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা। ছবি : কালবেলা
তথ্য ফাঁস ও সমর্থকদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের প্রার্থীর মনোনয়নপত্রের ভোটার স্বাক্ষর, গোপন তথ্য ফাঁস ও সমর্থকদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা।

শনিবার (২ ডিসেম্বর) মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন অ্যাডভোকেট সোহানা তাহমিনা।

লিখিত বক্তব্যে সোহানা তাহমিনা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্রের সাথে তিনি এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত কাগজ দাখিল করেন। গতকাল (১ ডিসেম্বর) তালিকা যাচাইবাছাই কালে আমার সমর্থিত ভোটারের মধ্য থেকে ১০ জনকে নির্ধারণ করা হয়। ওই ১০ জনের তথ্য গোপন রাখার পরিবর্তে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মু. রাসোদুজ্জামান নির্বাচন প্রতিপক্ষ চক্রের নিকট তুলে দেয়। পরে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান ওই তালিকা ধরে সে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন। আমার পক্ষে স্বাক্ষর দেওয়ার কারণে তাদের ও তাদের পরিবারের সদস্যদের মৃত্যুর হুমকি প্রদান করা হয়। যাতে স্বাক্ষর প্রদানের বিষয়টি অস্বীকার করে যাচাইবাছাইয়ে আমার মনোনয়নটি অগ্রহণযোগ্য হয়।

তিনি আরও বলেন, সাগুফতা ইয়াসমিন এমিলির বিভিন্ন সমর্থকরা দুই উপজেলায় তার সমর্থকদের মারধর করছে। যেন তারা আমার পক্ষে কাজ করতে না পারে। এর প্রতিকার চেয়ে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেছি। এ বিষয়ে যথাযথা ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

বিষয়টিকে মিথ্যা এবং বানোয়াট দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান মুঠোফোনে জানান, নির্বাচনের তথ্যসংক্রান্ত বিষয়ে আমার সাথে কোনো প্রার্থীর কথা হয়নি। তিনি অসত্য তথ্য দিয়েছেন।

ভয়ভীতির অভিযোগ অস্বীকার করে উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান সাংবাদিকদের বলেন, আমি ছোটবেলা থেকে আওয়ামী লীগের রাজনীতি করি। এখনো নৌকার পক্ষে কাজ করছি। আমার অবস্থানের কারনেই হতো আমার বিরুদ্ধে এমন অভিযোগ করেছে। আমি মারধর ভয়ভীতি এসব কাজ করিনি। এ বিষয় তো আমি জানিই না।

প্রসঙ্গত, সোহানা তাহমিনা মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি মুন্সীগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X