কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল

মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জন। ছবি : কালবেলা
মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জন। ছবি : কালবেলা

বিএনপির বহিষ্কৃত নেতা কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

হলফনামায় মামলার তথ্য গোপন ও ব্যাংক ঋণের চারটি তথ্যের মধ্যে ১টি উল্লেখ না করায় স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জন জানান, আমি যে সরকারি হালুয়া রুটির জন্য প্রার্থী হয়নি তা আজকে প্রমাণিত হয়েছে। আপিল করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আগে বিস্তারিত দেখি, তারপর সিদ্ধান্ত নেব।

এ ছাড়াও কিশোরগঞ্জ-২ আসনে হলফনামা মামলার তথ্য গোপনে অভিযোগে গণতন্ত্রী পার্টির প্রার্থী আশরাফ আলী ও তৃণমূল বিএনপির প্রার্থী আহসান উল্লাহর প্রস্তাবকারী ও সমর্থনকারী সংশ্লিষ্ট এলাকার ভোটার না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ আসন থেকে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে তারা হলেন- মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (গণফ্রন্ট), অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন (স্বতন্ত্র), আলেয়া (এনপিপি), ) মো. আব্দুল কাহহার আকন্দ (আওয়ামী লীগ) ও মো. বিল্লাল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বিএনএফ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X