সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বহিষ্কারের প্রতিবাদে আ.লীগ নেতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জামালপুরের সরিষাবাড়ীতে আ.লীগ নেতা রফিকুল ইসলাম রফিককে দলীয় পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। ছবি : কালবেলা
জামালপুরের সরিষাবাড়ীতে আ.লীগ নেতা রফিকুল ইসলাম রফিককে দলীয় পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিককে দলীয় পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকালে মিছিলটি যমুনা সার কারখানা শহীদ মিনার প্রাঙ্গণ হতে বের হয়ে কারখানার প্রধান গেইট ও কান্দারপাড়া হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে বিজয় ভবনের সামনে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রফিকুল ইসলাম বলেন, আমি শেখ হাসিনার কর্মী। তার নির্দেশের বাইরে কোনো কাজ করি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী সরিষাবাড়ী তৃণমূল আওয়ামী লীগের পছন্দ না হওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রার্থী পুনঃবিবেচনার দাবি জানায়। সেই মিছিল করার অপরাধে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতারা আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে। আমি জানতে চাই কী অপরাধ। কোন অপশক্তির বলে আমাকে বহিষ্কার করা হবে। আমি তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। যদি অবিলম্বে এ আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে তৃণমূল আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আমি পরবর্তী কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবো।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে নির্বাচনী বর্ধিত সভায় বহিষ্কারের ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগের নেতারা। তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে তারাই ভালো জানেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X