বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বাসে অবরোধকারীদের হামলা, আহত ৩

নোয়াখালীতে বাসে অবরোধকারীদের হামলা। ছবি : কালবেলা
নোয়াখালীতে বাসে অবরোধকারীদের হামলা। ছবি : কালবেলা

নোয়াখালীর মাইজদীতে ঢাকাগামী একুশে পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অবরোধকারীদের হামলায় তিন যাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে শহরের দত্ত বাড়ির মোড়ের পায়রা ফিলিং স্টেশনের সামনে হামলা হয়।

একুশে পরিবহনের পরিচালক ইকবাল মাহমুদ তুহিন বলেন, ২৮ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকা যাচ্ছিল। পায়রা ফিলিং স্টেশনের সামনে অবরোধকারীরা বাসে ইট নিক্ষেপ করতে শুরু করেন। এ সময় বাসের তিন যাত্রী আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে একই গাড়িতে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, দুর্বৃত্তরা সড়কের পাশের একটি গলি থেকে চলন্ত বাসে ইট নিক্ষেপ করে। এতে বাসের ৩-৪টি গ্লাস ভেঙে যায়।

এদিকে, জেলার সদর উপজেলার রশীদ কলোনি, গোদার মসজিদ, কর ভবন, নোয়া কনভেনশন হলের সামনে অবরোধের সমর্থনে ছোট ছোট বিক্ষোভ মিছিল হয়েছে। এ ছাড়াও বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ব্যাংক রোডে মিছিল করেন অবরোধকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X