মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যশোর-৫ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুর আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা নয়জন এমপি পদপ্রার্থীর মধ্যে তিন স্বতন্ত্র প্রার্থীসহ জাকের পার্টির এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান।

যাচাইবাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে যাদের তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী, হুমায়ূন সুলতান সাদাব, আমজাদ হোসেন লাভলু ও জাকের পার্টির হাবিবুর রহমান।

অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষকলীগের সহসভাপতি এস এম ইয়াকুব আলী, জাতীয় পার্টির এম এ হালিম, তৃণমূল বিএনপি আবু নসর মোহাম্মদ মোস্তফা ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X