চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সেমাই খেয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ৬ জন

হাসপাতালে ভর্তিকৃত রোগীরা
হাসপাতালে ভর্তিকৃত রোগীরা

পরিবার পরিজন নিয়ে ঈদের দিন সেমাই খাওয়ার পর চাঁদপুরে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে পড়ে। পরে সবাইকে দ্রুত সদর হাসপাতালে আনার পর চিকিৎসক ৩ জনকে ঢাকায় রেফার করেন।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে শহরের পুরানবাজারের মধ্য শ্রীরামদি মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- আবরাহাম (৩), নুর নদী (৩), আনন্দ (১৩), আঁখি বেগম (৩০), নূরজাহান (৩২) ও জাহানারা বেগম (৩০)।

স্বজনরা বলেন, সেমাই খাওয়ার পর সবাই অসুস্থ হয়ে পড়ে। তবে এটি সেমাইয়ের জন্য নাকি সেমাই রান্না করার অন্য উপকরণের জন্য তা বলতে পারছি না। এমনকি সেমাই কোথা থেকে কেনা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা বাসুসহ আরও অনেকে জানান, সেমাই খাওয়ার পরই শুনেছি একই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। তবে এখানে সেমাইয়ে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমেই বিষয়টি বেরিয়ে আসবে।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুশান্ত বলেন, ‘অবস্থা গুরুতর দেখে ৩ জনকে ঢাকায় রেফার করেছি। এতে রোগীর স্বজনরা হাসপাতালে এসে ভিড় জমিয়ে হট্টগোল করে। তবে এই খাবারে বিষক্রিয়া ছিল কিনা তা এখনই বলা যাচ্ছে না।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X