আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় মৌমাছির কামড়ে কৃষক নিহত

চুয়াডাঙা জেলার ম্যাপ। গ্রাফিক্স :  কালবেলা
চুয়াডাঙা জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে মজিবর বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ধান ক্ষেত দেখতে গিয়ে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মজিবর বিশ্বাস (৫২) আলমডাঙ্গা পৌর এলাকার নওদা-বন্ডবিল গ্রামের মৃত সাদেক বিশ্বাসের ছেলে।

আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন জানান, মজিবর রহমানের মাঠে যাচ্ছিলেন তার ধান ক্ষেত দেখতে। সাইকেল নিয়ে একটি গাছের নিচে তিনিসহ আরও কয়েকজন দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি বাজ পাখি মৌমাছির চাকে আক্রমণ করলে তা ভেঙ্গে মজিবর রহমানের গায়ের উপর পড়ে। বেশ কিছু মৌমাছি তাকে কামড়ে আহত করে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১২

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৩

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৪

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৬

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৭

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৮

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৯

আজকের স্বর্ণের বাজারদর

২০
X