নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ এএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় গাছে সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

নওগাঁ জেলার ম্যাপ। ছবি : কালবেলা
নওগাঁ জেলার ম্যাপ। ছবি : কালবেলা

নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশের তাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তারেক হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তারেক হোসেন (১৮) নওগাঁ সদর থানার নিন্দইন গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারেক হোসেন মহাদেবপুর থানার নওহাটা মোড়ে সেলাই মেশিনের কাজ করতো। প্রতিদিনের মতো সে নওহাটা মোড় থেকে কাজ শেষ করে মোটসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ভিমপুর ইউপির রসুলপুর গ্রামীন সড়কে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর বলেন, দুঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরিবারের দাবি নিহত তারেক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যুবরণ করেছে। তারপরও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X