রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বাধাগ্রস্ত করতে চক্রান্ত হচ্ছে : রাসিক মেয়র

বক্তব্য দেন এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি : কালবেলা
বক্তব্য দেন এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা চক্রান্ত হচ্ছে। প্রতিদিন প্রতি মুহূর্তে নানা রকম গুজব ছাড়ানো হচ্ছে। এর মধ্যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন চলছে।

শনিবার (৯ ডিসম্বের) দুপুরে নগরীর সিটি বাইপাস রোড সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষ্যে পবা উপজেলা আওয়ামী লীগ এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা শারীরিক, মানসিক, আর্থিক, অবকাঠামোগত, বুদ্ধি বিচারে এখন সবদিক দিয়ে শক্তিশালী। তার মেধা ও যোগ্যতা আমরা প্রমাণ করেছি। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে বলেই ৭ জানুয়ারি নির্বাচনে দলে দলে ভোটারকে আনতে হবে- নো, এই দায় আমাদের পড়েনি। আমরা নির্বাচনকে বাংলাদেশের প্রচলিত ধারায় মানুষ যেটা মনে করেন, ভোট মানে আনন্দ, ভোট মানে উৎসব, ভোট মানে শীতের দিনে গরম চা’কে ঘিরে আড্ডা ইত্যাদি। সেই কারণে নির্বাচনে ভোট দিতে মানুষ আনন্দ-উল্লাস করতে করতে যাবে।মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য নয়, ইউরোপীয় ইউনিয়নকে খুশি করার জন্য নয়। নির্বাচনে আমাদের প্রমাণ করতে হবে বিশ্ববাসী দেখুক বাংলাদেশের মানুষ নির্বাচনকে কতটা আনন্দের সঙ্গে নেয়।’তিনি বলেন, ‘১৯৫৪, ২০১৪, ২০১৮ সালে যে চক্রান্ত-ষড়যন্ত্র হয়েছিল, এবারও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে সেই রকম চক্রান্ত হচ্ছে। শুধু কুশীলবগুলো পরিবর্তন হয়েছে, একি নাটক, একি ষড়যন্ত্র মঞ্চস্থ হচ্ছে।’ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পবা-মোহনপুর থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান। সভাপতিত্ব করেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১০

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১১

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১২

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৭

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৮

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X