কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সমর্থনে জামালপুরে যুবদলের মিছিল

অবরোধ সমর্থনে জামালপুরে মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
অবরোধ সমর্থনে জামালপুরে মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চলমান একাদশ দফার ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে জামালপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর শহরের শফি মিয়ার বাজার থেকে আজাদ ডক্টর মোড় পর্যন্ত এই মিছিল এবং পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ হয়। জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে মিছিলে জেলা, শহর এবং ওয়ার্ড যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সোহেল রানা খান বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন চলছে। আন্দোলন ক্রমেই বেগবান হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপিসহ বিরোধীদলগুলোকে বাইরে রেখে এবং রাজনৈতিক দমনপীড়নের মধ্য দিয়ে ফের একতরফা, ডামি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু জনগণ এবার আর এ ধরনের কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১০

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১১

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১২

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৩

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৪

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৫

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৬

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৮

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৯

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

২০
X