নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী নোয়াখালীতে

বাংলাদেশে আসা তরুণী স্মৃতি আয়েশা বিন রামাসামি ও ফরহাদ হোসেন। ছবি: কালবেলা
বাংলাদেশে আসা তরুণী স্মৃতি আয়েশা বিন রামাসামি ও ফরহাদ হোসেন। ছবি: কালবেলা

নোয়াখালীর বেগমগঞ্জের প্রেমিক ফরহাদ হোসেনের (২৬) টানে সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন সে দেশের তরুণী স্মৃতি আয়েশা বিন রামাসামি (২২)। গত ২৫ জুন আদালতের মাধ্যমে তারা বিয়ে করেন। এখন এ দম্পতিকে দেখতে ফরহাদের বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী।

ফরহাদ হোসেন বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার কবির হোসেনের ছেলে এবং স্মৃতি আয়েশা বিন রামাসামি মালয়েশিয়ার লাডাং হোপফুল এলাকার বাসিন্দা।

ফরহাদ হোসেন বলেন, ‘প্রায় পাঁচ বছর মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করার পর চলতি বছর ওই কোম্পানির কাজ শেষ হয়ে গেলে বাংলাদেশে চলে আসি। মালয়েশিয়ার লাডাং হোপফুল এলাকার হাটতালিকা নামের একটি কোম্পানিতে চাকরির সুবাদে কর্মক্ষেত্রে পরিচয় ও পরে স্মৃতি আয়েশা বিন রামাসামির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’

ফরহাদ আরও জানান, ‘একপর্যায়ে আমরা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করি। পরে গত ২৪ জুন স্মৃতি আয়েশা বিন রামাসামি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসে। পরদিন পরিবারের সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে বিয়ে করি। বিয়ে করতে পেরে আমরা দুজনই খুব খুশি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

নববধূ স্মৃতি আয়েশা বিন রামাসামি বলেন, ‘ফরহাদ হোসেনকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলি। বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ, আতিথেয়তা ও সবার ভালোবাসা আমাকে অনেক মুগ্ধ করেছে। ফরহাদের পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছেন। সবাইকে পেয়ে আমি ভীষণ খুশি।’

ফরহাদের বাবা কবির হোসেন বলেন, ‘বিদেশি পুত্রবধূকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। সে কিছু কিছু বাংলা শেখার চেষ্টা করছে। তাকে দেখার জন্য আত্মীয়-স্বজন ও এলাকাবাসী আমাদের বাড়ি আসছে। সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছি। ভীষণ ভালো লাগছে।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X