চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:২৪ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

শীতের সকালে টিনের চালে সূর্যোদয়ের অপেক্ষায় বেশ কয়েকটি কবুতর। ছবি : কালবেলা
শীতের সকালে টিনের চালে সূর্যোদয়ের অপেক্ষায় বেশ কয়েকটি কবুতর। ছবি : কালবেলা

পৌষের শুরুতেই চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ এবং যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান আজকের আবহাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সর্বিনম্ন তাপমাত্রায় তীব্র শীতে কাবু করে দিচ্ছে চুয়াডাঙ্গার জনজীবন। উত্তরের হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে মানুষ ও প্রাণীকূলের শরীর। গরম কাপড় আর শীতের পোশাকে বাইরে বের হতে হচ্ছে। হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া দপ্তর বলছে, আরও দু-তিনদিন আবহাওয়ায় এ পরিস্থিতি বিরাজ করবে। বুধ ও বৃহস্পতিবারের দিকে আকাশ মেঘলা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X