নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৩

নাটোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নাটোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মালিপাড়া গ্রামের শের আলীর ছেলে ওসমান গণি (৩১), ফজলুল হকের ছেলে আবু বক্কর (২৯) ও উপলশহর গ্রামের আব্বাস আলীর ছেলে জুয়েল রানা (২৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। বাকি আসামিরা পলাতক। দ্রুত সময়ের মধ্যেই প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেলের শরীফ আল রাজীব বলেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতের প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত ও অফিস ভাঙচুর করে স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমানের তিন ভাগনেসহ ৩৫ যুবক। পরে চারজনের নাম উল্লেখ করে ৩৫ জনের নামে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X