ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

বৈদ্যুতিক ট্রান্সফরমার যন্ত্রাংশসহ গ্রেপ্তার চার। ছবি : কালবেলা
বৈদ্যুতিক ট্রান্সফরমার যন্ত্রাংশসহ গ্রেপ্তার চার। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চোরাই মালামালসহ চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ঘোড়াঘাট মহাসড়কে থানা পুলিশের একটি টহল দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলো- বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার পাচোযা গ্রামের রমজান মন্ডল (৩০), একই উপজেলার জিয়ানগর গ্রামের আব্দুল জলিল (২৬) ও আলোহালি বড়াই পাড়ার শহিদ ইসলাম (৩৪) এবং দিনাজপুরের নবাবগঞ্জ হরিরামপুর আদর্শগ্রামের জাহিদ হাসান (২৩)।

থানা পুলিশ জানান, মহাসড়কে টহলের সময় উপজেলার সোনামুখী এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেট কারকে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। সেসময় কারটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে চলে যায়। পরে গাড়িটি ধাওয়া করে গতিরোধ করা হয়। এসময় গাড়ির চালক ও আরেকজন পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে অন্য চারজন জানায়, তারা সারারাত ডিস লাইনের কাজ করে বাড়ি ফিরছেন। তাদের কথা সন্দেহজনক মনে হলে, গাড়িসহ চারজনকে থানায় আনা হয় এবং গাড়ি তল্লাশি করে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার যন্ত্রাংশসহ চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তাররা পরে বিদ্যুৎ এর খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে তার মধ্যে থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার সরঞ্জামসহ চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এজাহার শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১০

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১২

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৩

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৪

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৫

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৬

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৭

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৮

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৯

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

২০
X