বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈগল প্রতীকে লড়বেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী

আনোয়ারা ইসলাম রানী। ছবি : সংগৃহীত
আনোয়ারা ইসলাম রানী। ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর-সিটি করপোরেশন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে রয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। নির্বাচনে তিনি ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই প্রতীকেই নির্বাচনে লড়বেন তিনি।

সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান এ প্রতীক বরাদ্দ প্রদান করেন।

একজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ারা ইসলাম রানী। দীর্ঘদিন ধরে তিনি এ জনগোষ্ঠীর জন্য কাজ করছেন। করোনাকাল ছাড়াও তিনি বিভিন্ন সময় সংগঠনের পক্ষে বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, সারা দেশের উন্নয়নের সঙ্গে রংপুর অনেক পিছিয়ে। এছাড়া বিভিন্ন দুর্যোগের সময় এই এলাকার প্রতিনিধিরা জনগণের পাশে থাকেন না। সব মিলিয়ে রংপুর সদর-৩ আসনটি বরাবরই পিছিয়ে। রংপুরকে এগিয়ে নেওয়ার জন্য এবং পরিকল্পিত উন্নয়নের জন্য নির্বাচনে অংশ নিয়েছি। জনগণ পাশে থেকে সমর্থন এবং ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নের জন্য আন্দোলন করবেন বলেও জানান তিনি।

নির্বাচনে গোলাম মোহাম্মদ কাদেরকে প্রতিপক্ষ ভাবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের একজন সম্মানিত ব্যক্তি। উনাকে শ্রদ্ধা করি। তবে নির্বাচনী মাঠে উনাকে প্রতিদ্বন্দ্বী মনে করি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X