অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

যশোর-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন এনামুল হক বাবুল 

এনামুল হক বাবুল। ছবি : কালবেলা
এনামুল হক বাবুল। ছবি : কালবেলা

যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

জানা গেছে, যশোর-৪ অভয়নগর-বাঘারপাড়া আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মাঝি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল আইনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পেলেন। ফলে, বাঘারপাড়া-অভয়নগরের জনগণ আনন্দ উল্লাস উদযাপন করছেন। এর আগে প্রার্থিতা যাচাই-বাছাইয়ে গত ৩ ডিসেম্বর নৌকার প্রার্থী বাবুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন যশোর রিটার্নিং কর্মকর্তা। ওই বৈধতার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনে দুজন স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় ও বিএনএম এর প্রার্থী সুকৃতি মণ্ডল আপিল দায়ের করেন। গত ১৩ ডিসেম্বর ওই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আপিল শুনানিতে নৌকার মাঝি এনামুল হক বাবুলের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন।

প্রার্থিতা ফিরে পেতে এনামুল হক বাবুল হাইকোর্টে আপিল করেন। আপিল শুনানিতে এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে প্রার্থিতা ফিরে পেতে বাবুল আপিল করলে ১৯ ডিসেম্বর আলহাজ এনামুলের প্রার্থিতা বহাল রেখে রায় ঘোষণা করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X