স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি সভাপতির চিঠি বৈধ, চেম্বার আদালতে স্থগিত হাইকোর্টের আদেশ

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান আইনি টানাপোড়েনে নতুন মোড় এসেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্ট সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো একটি চিঠির কার্যকারিতা স্থগিত করলেও, দিন শেষে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে দিয়েছে। ফলে আপাতত বৈধ থাকছে বুলবুলের চিঠি।

সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এর আগে জেলা ও বিভাগীয় এডহক কমিটিকে চিঠি দিয়ে নতুন কাউন্সিলর পাঠানোর অনুরোধ করেন সভাপতি বুলবুল। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির এ ধরনের নির্দেশ দেয়ার এখতিয়ার নেই—এমন অভিযোগ তুলে টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু এবং রাজবাড়ীর দুলাল হাইকোর্টে রিট দায়ের করেন।

সে রিটের প্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেন। তবে আইনজীবীরা তখনই পরিষ্কার করে বলেন, বিসিবি নির্বাচনের নির্ধারিত তারিখে কোনো বাধা নেই।

কিন্তু একই দিনে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলে আবারও বৈধতা ফিরে পায় সভাপতির চিঠি। ফলে নির্বাচনপূর্ব প্রক্রিয়ায় বুলবুলের সিদ্ধান্ত কার্যকর থাকছে।

এদিকে, বিসিবির নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনীত কাউন্সিলরদের তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল ১৭ সেপ্টেম্বর। কিন্তু সভাপতি নিজেই তা দুই দফায় পিছিয়ে এনে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন। বিষয়টি নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠেছে, যেহেতু তিনি নিজেও আসন্ন নির্বাচনে প্রার্থী, তাই এমন উদ্যোগ কি নির্বাচনী নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে না।

নিয়ম অনুযায়ী, কাউন্সিলরদের তালিকা হস্তক্ষেপ ছাড়া প্রকাশের দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের ওপর। বিদ্যমান গঠনতন্ত্রে সভাপতি নতুন করে কাউন্সিলর মনোনয়নের সুযোগ দেন না। এই বিতর্কিত পরিস্থিতিই এখন নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে নানা প্রশ্ন তৈরি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X