গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভোট পাবে না জেনেই নির্বাচনে আসেনি বিএনপি : সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল না। সব রাজাকাররা মিলে দল গঠন করেছে বিএনপি।

তিনি বলেন, বিএনপির নির্বাচন না করার কী কারণ আছে। বিএনপি চায় একটি অসংবিধানিক নির্বাচন, কিন্তু তা আর এই দেশে হবে না। দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তারা বুঝতে পেরেছে। দেশের মানুষ আর ভোট দেবে না, তাই তারা নির্বাচনে আসেনি। সংবিধান অনুযায়ীই দেশে নির্বাচন হচ্ছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ সেলিম। এ সময় তিনি বলেন, বাংলাদেশ প্রশ্ন তুলেছেন, কিসের গণতন্ত্র চায় বিএনপি। তারা কী মায়ের কোল থেকে শিশুকে নিয়ে পুড়িয়ে হত্যার গণতন্ত্র চায়, না কি জালাও-পোড়াও করে মানুষ হত্যার গণতন্ত্র চায়।

শেখ সেলিম আরও বলেন, পাকিস্তানিরা যেমন অমানুষ ছিল তাদের দোসর বিএনপিও অমানুষ। এরা আগুনে পুড়িয়ে শিশু হত্যা করে এরা শিশুর মাকে হত্যা করে। কে নির্বাচন করল বা না করল এতে কিছু আসে যায় না। আগামী ৭ জানুয়ারি নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X