নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকের ঘরে আগুন, পুড়ে গেল সব

আগুনে পুড়ে গেছে অটোরিকশাটিও। ছবি : কালবেলা
আগুনে পুড়ে গেছে অটোরিকশাটিও। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ঘর ও খামারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইছামুদ্দিন (৩৫) বাদি হয়ে ছয়জনের নামে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।

ইছামুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে একই এলাকার কালাম শেখ, সালাম শেখ, আনিস শেখ, কফিল খা, সাব্বির খা ও নুর আমিনের সঙ্গে বিরোধ চলছিল। তারা বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারকে বাড়ি ঘরসহ আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। বুধবার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এ সুযোগে আমার একটি ঘরে, গোয়ালঘর ও মুরগির খামারে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লাগার কিছুক্ষণ পরে আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও আগুন নেভাতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আমাদের ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকাসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘মাঝে মধ্যেই তারা ইছামুদ্দিন ও তার পরিবারের সদস্যদের হুমকি দিতেন। বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়ে এলাকা ছাড়ার কথাও বলতেন।

তবে অভিযুক্ত ব্যক্তিদের মুঠোফোন এবং বাড়িতে গিয়েও কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের প্রেরণা: রাজশাহীর ডিসি

ইরানকে ভদ্র আচরণ করার সতর্কবার্তা ট্রাম্পের

দুই সপ্তাহে ২৫ বাড়ি বিলীন, তিস্তার কবলে সর্বস্বান্ত নদীপাড়ের মানুষ

দেশে ফিরেছেন স্পিকার

ফাইনালে উঠেই কড়া জবাব দিলেন লিওনেল মেসি!

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

সরকার জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

১১

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

১২

গোল করে প্রথমে এগিয়ে গিয়েও স্বপ্নভঙ্গ, কী ভুল ছিল ইংল্যান্ডের

১৩

মেসিদের অলআউট অ্যাটাকে মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি

১৪

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি

১৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী / জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

১৬

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

১৭

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১৮

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

১৯

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

২০
X