পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নাজিরপুরে নৌকার কর্মীকে গণধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

নাজিরপুর থানা। পুরোনো ছবি
নাজিরপুর থানা। পুরোনো ছবি

পিরোজপুরের নাজিরপুরে এক নৌকার কর্মীকে (৩০) গণধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) নাজিরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূ। ঘটনাটি গতকাল শুক্রবার রাতে উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ছৈলাবুনিয়া গ্রামের নাগাসি পাড়া এলাকায়। ভুক্তভোগী ওই নারীর বাড়ি ওই একই এলাকায়।

ভুক্তভোগী ওই নারী জানান, ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তিনি নৌকার প্রার্থী শ.ম রেজাউলের নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার সময় একই এলাকার নাগাসিপাড়ার কদম আলীর বাড়ির সামনে থেকে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের (ঈগল প্রতীক) কর্মী দক্ষিণ ছৈলাবুনিয়া গ্রামের উজ্জল হালদার (৩৮) ও একই এলাকার পংকজ বেপারীসহ ৪ থেকে ৫ জন তাকে জোড় করে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।এ সময় ওই নারীর চিৎকারে এক যুবক এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। বিষয়টি কারও কাছে বললে অভিযুক্তরা তার স্বামীসহ পরিবারের সকলকে হত্যার হুমকি দেন। অভিযুক্তরা পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কর্মী।

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার দুপুরে অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনে নৌকা প্রতীকের এমপি প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X