পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার ওপর স্বতন্ত্র প্রার্থী আউয়ালের সমর্থকদের হামলা

পিরোজপুরের ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
পিরোজপুরের ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে পিরোজপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম হিরুর ওপরে হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের সমর্থকরা।

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের সময় তৌহিদুল ইসলাম হিরুর উপরে এই সন্ত্রাসী হামলা হয়। গুরুতর আহত তৌহিদুল ইসলাম হিরুকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ৩টায় অবস্থার অবনতি হওয়ার পর খুলনা সিটি হাসপাতালে ভর্তি হয়। পরে আজ শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা রয়েছে। তৌহিদুল ইসলাম হিরুর ৬ মাস আগে ওপেন হার্ট সার্জারি অপারেশন হয়েছে। গুরুতর আহত তৌহিদুল ইসলাম হিরু বলেন, নৌকা প্রতীকের পক্ষে তিনি কেন কাজ করেন সেজন্য স্বতন্ত্র প্রার্থীর লোকেরা তার উপরে এই সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সন্ত্রাসী মিঠু সরদার, জামাল হাওলাদার, পাশা শেখ পিস্তল ঠেকিয়ে তাকে জীবননাশের হুমকি দেয়।

পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই এলাকায় নৌকা মার্কার কর্মী শাকিল আহম্মেদের তত্ত্বাবধানে নৌকা প্রতীকের কার্যালয় অফিস ভাঙচুর করার জন্য পাঁয়তারা করছে সন্ত্রাসীরা। যে কোনো মুহূর্তে আরেকটি সহিংস ঘটনা সংঘটিত হওয়ার উপক্রম হয়েছে।

এ ব‌্যাপারে শাকিল আহমেদ বলেন, আমি নৌকার সমর্থক হিসেবে নৌকার প্রতীকের একটি নির্বাচনী অফিস স্থাপন করি। কিন্তু কিছু দিন ধরে আমার এই অফিস উচ্ছেদ করার জন্য স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের ক‌্যাডার বাহিনী উঠে পড়ে লেগেছে। তারা দুই দিন আগে আমার অফিসের সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল করে এবং অফিস ভেঙে ফেলার হুমকি দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X