বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অভয়ারণ্যের গাছকাটার ভিডিও ধারণের সময় সাংবাদিকের ওপর হামলা

অভিযুক্ত মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক। ছবি : সংগৃহীত
অভিযুক্ত মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ডাকবাংলোর পাখিদের অভয়ারণ্যের গাছকাটার ভিডিও ধারণের সময় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। কালবেলার মাধবপুর উপজেলা প্রতিনিধি মুজাহিদ মসির ওপর এ হামলা করেন স্থানীয় পৌর মেয়র ও তার অনুসারীরা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা যায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাক বাংলোর পাখিদের অভয়ারণ্যের গাছকাটার ভিডিও এবং ছবি ধারণ করলে মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক ও তার লোকজন সাংবাদিকের প্রতি ক্ষীপ্ত হন। এ সময় সাংবাদিকের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেন অভিযুক্তরা।

সাংবাদিক মুজাহিদ মসি জানান, স্থানীয় বেদে সম্প্রদায়ের লোকজনকে নাগরিকত্বসহ অন্যান্য সুবিধা না দেওয়ায় আমি একাধিকবার নিউজ করি। এতে মেয়রকে সরকারি তদন্তের মুখোমুখী হতে হয়। এ কারণে তিনি আমার ওপর আগে থেকে ক্ষিপ্ত ছিলেন। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের জেরে আমার সঙ্গে এমন ব্যবহার করেছেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান বলেন, ‘মোবাইল নিয়েছি, আবার তা থানার ওসির মাধ্যমে ফেরতও দিয়ে দিয়েছি। বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করলেই ভালো হয়।’

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম জানান, যেহেতু বিষয়টা মেয়রের বিরুদ্ধে অভিযোগ তাই এটি ইউএনও স্যারের এখতিয়ার। মোবাইলটি উদ্ধারের জন্যে সেকেন্ড অফিসার এসআই শামস ই তাব্রিজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় নিন্দা ও আলোচনা-সমালোচনা চলছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও ড. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার ডাকবাংলো এলাকাটি সংরক্ষিত। তাই এলাকার আশপাশে গাছকাটা নিষেধ। গাছকাটার ছবি তোলায় সাংবাদিক মুজাহিদ মসির ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি তদন্তের দাবি রাখে।

মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শ্রীবাস সরকার বলেন, কালবেলার কর্তব্যরত সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া এবং হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় কাজ। এটিই মাধবপুরের মেয়র করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X