হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে জামানত হারাচ্ছেন যে ২৪ প্রার্থী

হবিগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
হবিগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনে জাতীয় পার্টির তিন প্রার্থীসহ জামানত হারাতে বসেছেন ২৪ প্রার্থী। জেলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাপা ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে প্রতিটি আসনে মোট ভোটগ্রহণের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন তারা। স্থানীয় নির্বাচন অফিস এবং ভোটের ফলাফল বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

জামানত হারানোর মুখে প্রার্থীরা হলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহেদ গাজী, ইসলামী ঐক্যযোগের মোস্তাক আহমেদ ফারহানী, কৃষক শ্রমিক জনতা লীগের মো. নুরুল হক।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী শংকর পাল, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ, ইসলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান, তৃণমূল বিএনপির খাইরুল আলম, বিএনএমএর এসএ এম সোহাগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ, বাংলাদেশ কংগ্রেসের মো. জিয়াউর রশিদ।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তগঞ্জ) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী এম এ মুমিন চৌধুরী বুলবুল, বিএনএম-এর মো. বদরুল আলম সিদ্দিকী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. আদম আলী, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল কাদির, জাকের পার্টির আনসারুল হক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবদুল ওয়াহেদ, বাংলাদেশ কংগ্রেসের মো. নোমান হাসান, মুক্তিজোটের (জেডিপি) মো. শাহিনুর রহমান।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন, ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ, বিএনএম-এর মো. মুখলেছুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল মুমিন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐকজোটের মো. রাশেদুল ইসলাম খোকন কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

ইরানের যেকোনো হামলার জবাবে পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলের

১০

মহিষবোঝাই ভটভটি উল্টে নিহত ২

১১

মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

১২

স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কখন, কোথায়? অনলাইনে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৩

বিশ্বকাপ ট্রফি সম্পর্কে জানা-অজানা ৫ তথ্য

১৪

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে

১৫

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

১৬

কোথায় আছেন মোজতবা খামেনি?

১৭

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কৃষকের

১৮

বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ৭৪ লাখ, দেখবেন কারা?

১৯

বুলেট ট্রেনে চীনের সহযোগিতার আগ্রহ, রাষ্ট্রদূতকে সিসিসিআই সভাপতির ধন্যবাদ

২০
X