বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:০৫ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাজেয়াপ্ত হলো হিরো আলমের জামানত

সমর্থকদের সঙ্গে হিরো আলম। ছবি : সংগৃহীত
সমর্থকদের সঙ্গে হিরো আলম। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার ২ হাজার ১৭৫ ভোট পেয়েছেন তিনি। এতে জামানত হারিয়েছে এই প্রার্থী।

এবারের নির্বাচনে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করেন। ভোটের লড়াইয়ে তৃতীয় হন তিনি।

ওই আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন এ কে এম রেজাউল করিম তানসেন। ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা ঈগল প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট।

হিরো আলম বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এখানে ভোট দিতে পারেননি তিনি। বগুড়া-৬ আসনের ভোটার হওয়ায় সেখানেই ভোটাধিকার প্রয়োগ করেন হিরো আলম।

ভোটাধিকার প্রয়োগের পর হিরো আলম সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আর বগুড়া-৪ আসন কাছাকাছি। আমি এ আসনে ভোট প্রদান করে গর্বিত। নিজেকে ভোট দিতে পারিনি এতে দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো আছে, তবে ভোটার উপস্থিতি কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১০

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

১১

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আহত আরেক নারী 

১২

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

১৩

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

১৪

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

১৫

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

১৭

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

১৮

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

১৯

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

২০
X