মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় শিয়াল আতঙ্ক, আহত ৭

নওগাঁ জেলার ম্যাপ। ছবি : কালবেলা
নওগাঁ জেলার ম্যাপ। ছবি : কালবেলা

নওগাঁর মান্দায় কয়েকটি গ্রামে শিয়াল আতঙ্ক বিরাজ করছে। এদিকে শিয়ালের কামড়ে পুরুষ ও নারীসহ ৭ জন আহত হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আহতরা হলেন- তেঁতুলিয়া শেখপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে শহিদুল ইসলাম, একই গ্রামের রাহেলা খাতুন, চন্দ্রকোনা গ্রামের বানেছা বিবি, জাহেদা বিবি, মানিকজান বিবি ও মুরাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পরপর আলাদা-আলাদা স্থানে শিয়ালের আক্রমণের শিকার হন গ্রামবাসী। এভাবে আশপাশের কয়েকটি গ্রামের অন্তত ১৫ থেকে ২০ জন আক্রান্ত হয়েছেন।

আক্রমণের শিকার শহিদুল ইসলাম জানান, সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি শিয়াল আমাকে ঘিরে ধরে এবং কিছু বুঝে ওঠার আগেই পায়ে কামড় বসিয়ে দেয়। এ সময় চিৎকার করলে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে আমাকে উদ্ধার করে। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান হোসেন বলেন, শিয়াল মানুষকে ভয় পায়। তবে বিশেষ করে পর্যাপ্ত খাবার না পেলে বা র‍্যাবিস ভাইরাসে আক্রান্ত হলে শিয়াল সাধারণত মানুষকে আক্রমণ করে। শিয়াল কাউকে কামড়ালে, ক্ষত জায়গাটা পরিষ্কার করতে হবে এবং ডাক্তারের কাছে গিয়ে জলাতঙ্ক টিকা নিতে হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, শিয়ালের কামড়ে আহত ৭ জন হাসপাতালে এসেছিলেন। তারা কেউ ভর্তি চিকিৎসা নেননি। তবে তাদের সকলকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X