লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা-৯ আসনে ৭ প্রার্থীর ৬ জনই জামানত হারালেন

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

জাতীয় সংসদের ২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ৭ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এ আসনে ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকী এবং মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

এ আসনে লাকসামের ৬০টি ও মনোহরগঞ্জের ৬৬টিসহ দুই উপজেলার ১২৬টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম নৌকা প্রতীকে ২,৩৩,৯৪৬ ভোট পেয়ে ৫ম বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৫৪৮ জন। প্রাপ্ত ভোট ২ লাখ ৬২ হাজার ৪৬৫টি। বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৯২২টি, বৈধ ভোট ২ লাখ ৫৬ হাজার ৫৪৩টি। প্রাপ্ত ভোটের হার ৫৯ দশমিক ২৪ শতাংশ।

অপরদিকে, প্রাপ্ত ভোটের ৫ শতাংশ ভোটও না পেয়ে জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মো. আবু বকর সিদ্দিক। তিনি চেয়ার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট, জাতীয় পার্টির প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা কামাল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৫৯ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের মো. জমির উদ্দিন গামছা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৪৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মোয়াজ্জেম হোসেন জালালী মোমবাতি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮২৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার মশাল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৭৫ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. হাছান মিয়া নোঙর প্রতীকে পেয়েছেন ৬৩০ ভোট।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১০

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১১

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১২

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৩

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৪

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৫

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৬

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৭

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৮

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৯

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

২০
X