হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম মমতাজের

নির্বাচনী সভায় বক্তব্য দেন মমতাজ বেগম। ছবি : সংগৃহীত
নির্বাচনী সভায় বক্তব্য দেন মমতাজ বেগম। ছবি : সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের নৌকার পরাজিত প্রার্থী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম।

তিনি বলেন, আমার নৌকার পক্ষে কাজ করায় এ পর্যন্ত ৫০-৬০ জন নিরীহ কর্মীদের মারধর করে আহত করেছে। বাড়িঘর ভাঙচুর করেছেন। দুটি থানায় বেশ কয়েকটি অভিযোগসহ মামলা হয়েছে। এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমি ২৪ ঘণ্টা সময় দিলাম। এরমধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই হামলাকারীদের বাড়ি ঘেরাও করব। আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের ভয় নেই।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে হরিরামপুর উপজেলা চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলা চত্বরে নির্বাচনী সহিংসতায় হামলার শিকার ফরিদের হোটেল পরিদর্শন ও মেগার চায়ের দোকানে তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিবাদ সভায় তিনি বলেন, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার সিঙ্গাইরের দুটি ইউনিয়নে ষড়যন্ত্র করে মোটা অংকের টাকা দিয়ে বিএনপির ভোটারদের কেন্দ্রে এনে সবেচেয়ে বেশি ভোট কাস্ট করায়। টাকা ছাড়া সাধারণ মানুষের ভালোবাসায় সে এমপি হতে পারে নাই।

মমতাজ বলেন, সাহস থাকলে টাকা ছাড়া মাঠে আসুক। আমি ঢাকায় বসে নির্বাচন করব। দেখা যাবে তাতে কে কত ভোট পায়? টাকা না ছড়ালে সে ৫ হাজার ভোটও পাবে না। আমি হরিরামপুরের সাধারণ জনগণসহ আমার দলীয় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। হরিরামপুরের মানুষ আমাকে ভালোবাসে বলেই টাকা-পয়সা ছাড়াই আমাকে ১২ হাজার ভোট বেশি দিয়ে তা প্রমাণ করেছেন।

মমতাজ বেগম আরও বলেন, বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। আপনারা মনে রাখবেন, সরকার কিন্তু আওয়ামী লীগ। আর জননেত্রী শেখ হাসিনা আপনাদের দেখভালের দায়িত্বটা আমাকেই দিয়েছেন। তাই আপনারা ভয় পাবেন না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুশফিকুর রহমান খান হান্নান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাজী ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান চুন্নু, শফিকুল ইসলাম হাজারী শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিদুর রহমান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১০

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১১

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১২

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৩

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৪

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৬

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৭

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৮

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৯

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

২০
X