হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ওরা মানুষের ভালোবাসার ভোটে এমপি হতে পারেনি’

প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছেন মমতাজ। ছবি : কালবেলা
প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছেন মমতাজ। ছবি : কালবেলা

কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ওরা মানুষের ভালোবাসার ভোটে এমপি হতে পারে নাই। মোটা অংকের টাকা দিয়ে বিএনপির ভোট কিনে এমপি হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে হরিরামপুর উপজেলা চত্বরে আ.লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলা চত্বরে নির্বাচনী সহিংসতায় হামলার শিকার ফরিদের হোটেল পরিদর্শন ও মেগার চায়ের দোকানে তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিবাদ সভায় তিনি বলেন, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার সিঙ্গাইরের দুটি ইউনিয়নে ষড়যন্ত্র করে মোটা অংকের টাকা দিয়ে বিএনপির ভোটারদের কেন্দ্রে এনে সবেচেয়ে বেশি ভোট কাস্ট করায়। টাকা ছাড়া সাধারণ মানুষের ভালোবাসায় সে এমপি হতে পারে নাই।

মমতাজ বলেন, সাহস থাকলে টাকা ছাড়া মাঠে আসুক। আমি ঢাকায় বসে নির্বাচন করব। দেখা যাবে তাতে কে কত ভোট পায়? টাকা না ছড়ালে সে ৫ হাজার ভোটও পাবে না। আমি হরিরামপুরের সাধারণ জনগণসহ আমার দলীয় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। হরিরামপুরের মানুষ আমাকে ভালোবাসে বলেই টাকা-পয়সা ছাড়াই আমাকে ১২ হাজার ভোট বেশি দিয়ে তা প্রমাণ করেছেন।

মমতাজ বেগম আরও বলেন, বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। আপনারা মনে রাখবেন, সরকার কিন্তু আওয়ামী লীগ। আর জননেত্রী শেখ হাসিনা আপনাদের দেখভালের দায়িত্বটা আমাকেই দিয়েছেন। তাই আপনারা ভয় পাবেন না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুশফিকুর রহমান খান হান্নান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাজী ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান চুন্নু, শফিকুল ইসলাম হাজারী শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিদুর রহমান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X