সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৩:৫৯ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গুলিয়াখালী সৈকতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়া পর্যটক মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
নিখোঁজ হওয়া পর্যটক মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া পর্যটক মেহেদী হাসানের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজের ১৯ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, মেহেদী কুমিল্লা জেলার বরুরা থানার গোবিন্দপুর গ্রামের ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ জুলাই) সকালে কুমিল্লা থেকে ১৪ জনের একটি দল গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে আসেন। তারা সবাই মিলে দুপুরে সমুদ্রে গোসল করতে নামে। একপর্যায়ে সমুদ্রের ঢেউয়ের স্রোতে মেহেদি গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে সেখানে যোগ দেয় চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা বালির স্তূপে একটি মরদেহ দেখতে পেয়ে নৌপুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

সীতাকুণ্ড কুমিরা নৌপুলিশের ইনচার্জ উপপরিদর্শক এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা নিখোঁজ হওয়া স্থান থেকে আরও পশ্চিমে একটি মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। পরে ছেলের বাবা মরদেহটি শনাক্ত করেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১০

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১১

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১২

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৩

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৪

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৫

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৬

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৭

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৮

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৯

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

২০
X