উখিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কমিউনিটি নেতা খুন

উখিয়ায় রোহিঙ্গা বসতি। ছবি : কালবেলা
উখিয়ায় রোহিঙ্গা বসতি। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও দুর্বৃত্তের ছুরিকাঘাতে এবাদুল্লাহ (৩০) নামের এক কমিউনিটি নেতা (মাঝি) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত এবাদুল্লাহ ১ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের সাব-মাঝির (কমিউনিটির নেতার সহকারী) দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, একদল দুর্বৃত্ত এবাদুল্লাহকে তুলে নিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা মাঝি জানান, এবাদুল্লাহর সঙ্গে একটি সন্ত্রাসী গ্রুপের বিরোধ ছিল। অপরাধ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ক্ষিপ্ত সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনাসহ গত দুই মাসে রোহিঙ্গা ক্যাম্পে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষীরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X