কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০১:১০ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন৷

দগ্ধরা হলেন সালাম মণ্ডল (৫৫), তার স্ত্রী গার্মেন্টস কর্মী বুলবুলি বেগম (৪৫), ছেলে মো. টুটুল (২৫), মেয়ে সনিয়া আক্তার (২২) ও নাতনি মেহজাবিন (৭)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম তাদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আসলাম সিকদার জানান, ফতুল্লার কাশিপুর এলাকায় ভাড়া বাসায় রিকশাচালক পরিবারের সদস্যরা রাতে সবাই ঘুমিয়েছিলেন। ভোরে হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় বাসার সবার শরীরে আগুন দেখতে পায়। পরে আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক মোহসীন বলেন, ‘একই ঘরে ঘুমাচ্ছিলেন পরিবারের পাঁচজন সদস্য৷ রাতে চার্জার ফ্যান বৈদ্যুতিক সংযোগের সঙ্গে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন৷ অতিরিক্ত বিদ্যুতের চাপে চার্জার ফ্যানে আগুন ধরে যায়৷ সেখান থেকে বিছানায় আগুন ধরে গেলে পাঁচজন দগ্ধ হন৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১০

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১১

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১২

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৩

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৪

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৫

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৬

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৭

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৮

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৯

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

২০
X