মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০২:০৫ এএম
অনলাইন সংস্করণ

মতলব রথ বাজারে গরম কাপড়ের দোকানে উপচে পড়া ভিড়

চাঁদপুর জেলার মতলবে পৌর এলাকার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের রথ বাজারে জমে উঠেছে রকমারি শীতের পোষাকের বিকিকিনি। ছবি : কালবেলা
চাঁদপুর জেলার মতলবে পৌর এলাকার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের রথ বাজারে জমে উঠেছে রকমারি শীতের পোষাকের বিকিকিনি। ছবি : কালবেলা

মাঘের শীতে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। তার মধ্যেই শুরু হয়েছে কোথাও কোথাও বৃষ্টি। উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সারাদেশে ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে চাঁদপুর জেলার মতলবে পৌর এলাকার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের রথ বাজারে জমে উঠেছে রকমারি শীতের পোষাকের বিকিকিনি।

রোববার (২১ জানুয়ারি) শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের রথ বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।

সপ্তাহের প্রতি রোববার ও বৃহস্পতিবারের এ বাজারে মিলছে স্বল্প মূল্য শিশুদের শীতের পোষাক। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে কম দামে গরম পোশাক কিনতে এ বাজারে ভিড় করছেন স্বল্প আয়ের মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর থেকে দোকানগুলোতে পা ফেলার জায়গা থাকে না। অল্প দামে মধ্যে সোয়েটার, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, মোজা, মাফলার পাওয়া যায় এখানে। এসব পোশাক থেকেই বাছাই করে নিজেদের চাহিদা মতো পোশাক কিনছেন ক্রেতারা।

ক্রেতা সফিকুর রহমান বলেন, মতলব জগন্নাথ মন্দিরের মাঠে দেশের বিভিন্ন জায়গা থেকে শীতকালীন সময়ে স্বল্প মূল্যে গরম কাপড়ের পোষাক বিক্রয় করতে আসেন ব্যবসায়ীরা। বর্তমানে দেশে প্রচুর ঠান্ডা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিময় আবহাওয়া বিরাজমান। ঘর থেকে বের হওয়াই মুশকিল। তাই গরম কাপড়ের খোঁজে এখানে এসেছি।

শীতের পোষাক বিক্রেতা কামাল হোসেন কালবেলাকে বলেন, শীতের শুরুতে বেশ কিছু দিন টুকটাক বেচা-বিক্রি ছিল। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ক্রেতার সমাগম বেড়েছে। পাশাপাশি বিক্রিও বেড়েছে। এখানে ছোট বাচ্চাদের পোশাক ও বয়োবৃদ্ধ মানুষের পোষাক বেশি বিক্রয় হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X