কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার পাঠানো চিঠি গেল বাবার হাতে, অতঃপর…

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জন্মদিনে প্রেমিকার পাঠানো ভালোবাসার উপহার, প্রেমপত্র আর কবিতার খাতা গিয়ে পড়েছে সরাসরি প্রেমিকের বাবার হাতে।এরপর যা ঘটল, তা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরবে আপনারও।

ঘটনার সূত্রপাত এক তরুণের জন্মদিনে। তার প্রেমিকা উপহার, মিষ্টি প্রেমপত্র এবং নিজের হাতে লেখা কবিতার খাতা পাঠিয়েছে। কিন্তু সেই ভালোবাসার নিদর্শনগুলো তরুণের হাতে পৌঁছানোর আগেই চলে যায় তার বাবা এবং বড় বোনের হাতে। আর এরপর পুত্রের প্রেমিকার লেখা সেই চিঠি বাবা নিজেই পরিবারের সামনে জোরে জোরে পড়া শুরু করেন। যদিও ছেলের বড় বোন বাবাকে আটকানোর চেষ্টায় বলতে থাকে ওটা ওর ব্যক্তিগত জিনিস! এভাবে পড়া ঠিক না। কিন্তু কে শোনে কার কথা।

তার বারণ উপেক্ষা করে বাবা বিছানায় বসেই শুরু করে দেন প্রেমিকার লেখা কবিতাগুলো উচ্চস্বরে পড়া! এই পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন সেই ছেলের বড় বোন ।

আর এই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তরুণের বাবা অত্যন্ত কৌতূহল নিয়ে সেই চিঠিগুলো খুলে ফেলেন। একটি ইনস্টাগ্রাম আইডি থেকে ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ ইতোমধ্যেই এটি দেখেছেন, আর লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গেছে পোস্টটি।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X