বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখকে ‘চাচা’ ডাকলেন তুর্কি অভিনেত্রী! ভাইরাল স্ক্রিনশট ঘিরে তোলপাড়

শাহরুখ খান ও হান্ডে এরচেল I ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও হান্ডে এরচেল I ছবি : সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর জমকালো মঞ্চে বসেছিল বিশ্ব তারকাদের মেলা। সেখানে একই ফ্রেমে বন্দি হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্ডে এরচেল। কিন্তু সেই জৌলুশ ছাপিয়ে এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে একটি বিতর্কিত স্ক্রিনশট, যেখানে শাহরুখ খানকে ‘চাচা’ বলে সম্বোধন করার অভিযোগ উঠেছে তুর্কি সুন্দরীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রীতিমতো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

ঘটনার সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। পুরস্কার বিতরণী মঞ্চে যখন শাহরুখ খান বক্তব্য দিচ্ছিলেন, তখন দর্শকসারিতে বসে সেই দৃশ্য ফোনে ধারণ করতে দেখা যায় হান্ডে এরচেলকে। শাহরুখ-ভক্তরা ধরে নিয়েছিলেন, ‘কিং খান’-এর জাদুতে মুগ্ধ হয়েই হয়তো ভিডিও করছেন তুর্কি অভিনেত্রী। কিন্তু ভক্তদের সেই উচ্ছ্বাসে জল ঢেলে দেয় হান্ডের নামে ছড়িয়ে পড়া একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, হান্ডে লিখেছেন— ‘এই চাচাটা কে? আমি তো আসলে আমার বান্ধবী আমিনা খলিলের ভিডিও করছিলাম। আমি তার (শাহরুখের) ভক্ত নই। দয়া করে ভুল খবর ছড়ানো বন্ধ করুন।’

বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ের রাজাকে ‘চিনতে না পারা’ এবং ‘চাচা’ সম্বোধন করায় মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন শাহরুখ অনুরাগীরা। তবে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার পর অনেক নেটিজেন দাবি করছেন, এটি সম্পূর্ণ ভুয়া বা এআই দিয়ে তৈরি করা একটি স্ক্রিনশট। বর্তমানে হান্ডের ভেরিফায়েড প্রোফাইলে এমন কোনো স্টোরির অস্তিত্ব পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শাহরুখের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কোনো একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়া ছবিটি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X