মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ডুবে যাওয়ার ৭ দিন পর রজনীগন্ধাকে ভাসালো প্রত্যয়

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়ার ৭ দিন পর দৃশ্যমান রজনীগন্ধা ফেরি। ছবি : কালবেলা
মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়ার ৭ দিন পর দৃশ্যমান রজনীগন্ধা ফেরি। ছবি : কালবেলা

পাটুরিয়ার ৫নং ঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরিটি ৭ দিন পরে কিছু অংশ দৃশ্যমান হয়েছে। তবে এখনো ২টি ট্রাক নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে রজনীগন্ধা দৃশ্যমান হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. খালেদ নেওয়াজ বলেন, পদ্মার নিচে ফেরিটিতে পলিমাটি পড়ে তিন ভাগের এক ভাগ মাটির নিচে চলে যায়। সে কারণে ২০০ টনের ফেরিটির (আনুমানিক) ওজন হয়ে যায় ৩৫০ টন। ফেরির গায়ে এয়ার লিফটিং ব্যাক লাগানো হয়। সেই ব্যাগে বাতাস ঢুকিয়ে ফেরিটিকে ভাসানোর পরে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় টেনে পানির উপরে দৃশ্যমান করে রজনীগন্ধাকে। এখন ফেরিটিকে তীরে আনা হবে।

তিনি আরও বলেন, ৯টি ট্রাকের মধ্যে ৭টি ট্রাক উদ্ধার হয়েছে। বাকি ২টি ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫নং ঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় ফেরিতে থাকা সকলেই জীবিত উদ্ধার হলেও ফেরিটির দ্বিতীয় চালক নিখোঁজ ছিল। সোমবার (২২ জানুয়ারি) ৬ দিন পর তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাংগাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X