বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে ১টি বেগুন কিনতে হচ্ছে ১০ টাকায়

২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে বেগুন। ছবি : কালবেলা
২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে বেগুন। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুরে গত বছর ১ কেজি বেগুনের দাম ছিল মাত্র ১০ টাকা । এ বছর ১টি বেগুন কিনতেই দাম পড়ছে ১০ টাকা। তাই সাধারণ ক্রেতাদের দুই-তিনটি বেগুন কিনেই ঘরে ফিরতে দেখা যাচ্ছে।

জানতে চাইলে পৌর শহরের ক্রেতা লাবনী খাতুন জানান, ‘৩টি বেগুনেই তো ৩০ টাকা নিয়েছে। শীতকালেও রাতের বেলা দেখছি বেগুনের দামে যেন আগুন ধরেছে।’

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সবজি উৎপাদনের জন্য একটি সুপরিচিত এলাকা। এক সপ্তাহ ধরে এখানকার স্থানীয় বাজারগুলোতে বেগুনের দাম বেড়েই চলেছে। আগের বছরগুলোতে শীত মৌসুমে গ্রামীণ বাজারে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বেগুন বিক্রি হয়েছিল। এ বছর মাঝারি সাইজের ১টি বেগুন ১০ টাকায় কিনতে হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হোটেল ব্যবসায়ী নজীবর রহমান জানান, ‘বাজারে দিন দিন সবজির দাম আকাশছোঁয়া হচ্ছে। গত বছর শীতকালে ১০০ টাকায় ব্যাগভর্তি সবজি নিয়ে বাড়িতে যেতাম। আর এখন দেড় কেজি ভালো মানের বেগুন কিনতে গেলেই ১০০ টাকা গুনতে হচ্ছে। বেগুনের কেজি এখন ৬০ টাকা। দাম বেশি হওয়ায় ৪০ টাকা দিয়ে মাত্র ৪টি বেগুন কিনলাম। এভাবে চলতে থাকলে তো বাড়ির বউ-বাচ্চারা ভবিষ্যতে বেগুনভাজাও খেতে পারবে না।’

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বিরামপুর পৌর শহরে সবজির পাইকারি বাজারে গিয়ে জানা যায়, গত সপ্তাহের তুলনায় বাজারে বেগুনের সরবরাহ কম। এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ মণ বেগুন বিক্রি হতো। সেখানে এখন প্রতিদিন প্রায় ৫০ মণ বেগুন বিক্রি হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। ৭ দিন আগে প্রতি মণ বেগুন ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। এখন সেই বেগুন ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় বেগুন চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহের টানা ঘনকুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে জমিতে বেগুনের পাতা কুঁকড়ে যাচ্ছে। গাছে ফুল ও বেগুনের জালি নষ্ট হচ্ছে। কোনো কোনো জমিতে বেগুনের গায়ে কালো ছাপ পড়ছে। আবার কোনো কোনো বেগুন গাছ মরেও যাচ্ছে। ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন থাকলে বাজারে বেগুনের দাম আরও বাড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বলেন, গত রবি মৌসুমে বিরামপুর উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ২০টি গ্রামে ২৬৫ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছিল। চলতি রবি মৌসুমে অন্যান্য সবজির আবাদ বেড়ে যাওয়ায় বেগুনের আবাদ কমেছে। এবার প্রায় ২০০ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X