তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:৪৭ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। ছবি : কালবেলা

পঞ্চগড়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা কমে ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড করা হয়।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ভোর ৬টায় সর্বনিম্ন ৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এটি চলতি শীতে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যেবক্ষক মো. রোকনুজ্জামান।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশা আর তীব্র শীতের ভোগান্তিতে পড়েছেন পঞ্চগড়ের খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। শীতের সঙ্গে বয়ে চলা উত্তরের হিম হাওয়া আর ঘন কুয়াশার কারণে বিভিন্ন সড়কে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। কিছু কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে ঘন কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা পড়লেও জীবিকার তাগিদে সাতসকালেই বের হন শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল। তীব্র শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। তবে দুদিন ধরে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ এখন তীব্র শৈত্যপ্রবাহে পরিণত হয়েছে।

অন্যদিকে, তীব্র শীত আর কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। প্রতিনিয়তই সর্দিকাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা।

জেলার আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যেবক্ষক মো. রোকনুজ্জামান জানান, আজ রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ভোর ৬ টায় সর্বনিম্ন ৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা গতকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা অনুযায়ী তেঁতুলিয়ায় তীব্র শৈত্যপ্রবাহ বইছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন হলো মেসি বিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১১

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১২

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৩

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৪

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৫

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৬

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৭

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৮

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৯

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

২০
X