বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে যুবক নিখোঁজ

আবদুল্লাহ আল মাহবুব। ছবি : সংগৃহীত
আবদুল্লাহ আল মাহবুব। ছবি : সংগৃহীত

হবিগঞ্জ শহর থেকে সিএনজিযোগে শ্বশুরবাড়ি যাওয়ার সময় দুই লাখ টাকাসহ আবদুল্লাহ আল মাহবুব (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

রোববার (৪ জুন) রাত ১১টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকা থেকে বাহুবলের মিরপুরে যাওয়ার পথে মাহবুব নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে মাহবুবের ভাই শাহারিয়ার গত ৭ জুন হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। নিখোঁজ মাহবুব হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মৃত হোসেন আহমেদের পুত্র।

মাহবুবের ছোট ভাই শাহারিয়ার জানান,ব্যাবসা প্রতিষ্ঠান থাকায় মাহবুব হবিগঞ্জ শহরের নোয়াহাটিতে বসবাস করতেন। সম্প্রতি ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায়ই মিরপুরে শ্বশুরবাড়িতে থাকতেন মাহবুব। রোববার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জমা দেয়া সিকিউরিটির প্রায় দুই লাখ টাকা ফেরত পাওয়ার কথা ছিল তার। রোববার রাতে ফোনে স্ত্রীকে টাকা পেয়েছেন বলে জানান তিনি। এ সময় সিএনজিযোগে মিরপুর শ্বশুরবাড়িতে ফিরছেন বলেও জানান তিনি। তারপর থেকেই নিখোঁজ রয়েছেন মাহবুব।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তুজা বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়রি করা হয়েছে। আমরা মাহবুবকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X