বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৯ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ময়লার ভাগাড় থেকে নবজাতক উদ্ধার

কুমিল্লা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
কুমিল্লা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লার তিতাস উপজেলায় ময়লার ভাগাড় থেকে এক নবজাতক শিশুকে পেয়েছেন তিন যুবক। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টায় উপজেলার বাতাকান্দি বাজারের উত্তরে গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশে উত্তর আকালিয়া এলাকায় ময়লার ভাগাড় থেকে জীবিত নবজাতক শিশুকে পেয়েছেন যুবকরা।

এ বিষয়ে তিন যুবকের একজন মো. সজিব বলেন, আমরা তিন বন্ধু মিলে সন্ধ্যার পর ওয়াজিদ্দানগর ব্রিজে যাচ্ছিলাম রাস্তার পাশে ময়লার ভাগাড় অতিক্রম করার সময় এক শিশুর কান্না শুনতে পাই, প্রথমে মনে করেছি বিড়াল, পরে লাইট মেরে দেখি নবজাতক শিশু। তখন আমরা শিশুটি বাড়িতে নিয়ে আসলে বন্ধু সাব্বিরের মা ওনার হেফাজতে বাচ্চাটিকে রাখেন। পরে আমরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও থানায় জানিয়েছি। চেয়ারম্যান ও পুলিশ এসে নবজাতকে দেখে যান এবং সকালে হাসপাতালে নিয়ে যেতে বলেন।

সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, সমাজে এমন ঘটনা মেনে নেওয়া যায়না। আমাদের সকলের সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, নবজাতক শিশুটি এখন সাব্বির নামের যুবকের বাড়িতে আছে। আগামীকাল আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে নবজাতক শিশুর প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এস আই মাজারুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি উত্তর আকালিয়ার তিন যুবক ময়লার ভাগাড় থেকে এক নবজাতক শিশু পেয়েছে। তারা হলো সাব্বির, সজিব ও ফয়সাল। নবজাতক শিশুটি বর্তমানে সাব্বিরের মায়ের হেফাজতে আছে। আমরা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সেতারুজ্জামান বলেন, আমি খবর পেয়েছি উত্তর আকালিয়ায় ময়লার ভাগাড় থেকে এক নবজাতক শিশু পেয়েছে এবং একজনের বাড়িতে হেফাজতে আছে। রোববার সকালে সরেজমিনে গিয়ে তদন্ত করে নবজাতক শিশুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X