বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

নদীগর্ভে বিদ্যালয় ভবন, ঝুপড়িঘরে চলছে পাঠদান

নদীগর্ভে বিদ্যালয়ের ভবন বিলীন হওয়ার পর লক্ষ্মীপাশা গ্রামে একটি টিনশেডে এভাবেই ক্লাস করছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
নদীগর্ভে বিদ্যালয়ের ভবন বিলীন হওয়ার পর লক্ষ্মীপাশা গ্রামে একটি টিনশেডে এভাবেই ক্লাস করছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান চলছে টিনের একটি ঝুপড়িঘরে। এর আগে বিদ্যালয়ের ভবন নদীগর্ভে বিলীন হওয়ায় দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা এ টিনশেডের জরাজীর্ণ একটি ঝুপড়িঘরে ক্লাস করছে।

জানা যায়, উপজেলার কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে ১৯৭২ সালে স্থানীয় শিক্ষা অনুরাগী বাবু নিত্য গোপাল সাহা প্রতিষ্ঠা করেন লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৮৫ সালে জাতীয়করণ করা হয়। ২০১৭ সালে কারখানা নদীতে সৃষ্ট ভাঙনে বিদ্যালয়ের ভবন ও খেলার মাঠ নদীগর্ভে বিলীন হয়ে যায়। তখন বিদ্যালয়টি স্থানান্তর করে লক্ষ্মীপাশা গ্রামে একটি টিনশেডের ঝুপড়িঘরে নিয়ে আসা হয়। সেখানে এখন দুর্ভোগের মধ্যে শিক্ষার্থীরা পড়াশোনা করে আসছে।

বিদ্যালয়টিতে ২০০ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চালাচ্ছেন শিক্ষকরা। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক রয়েছে। বিদ্যালয়ের ঝুপড়িঘরে বৃষ্টির মৌসুমে টিনের চালা থেকে বৃষ্টির পানি ঢুকে পড়ে পাঠদান কক্ষে। সবচেয়ে বেশি দুর্ভোগে পরে শিক্ষার্থীরা গরমের সময়। মাথার ওপরে টিনের চালা সূর্যের তাপে প্রচণ্ড গরম হলে প্রতি বছর অধিকাংশ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। আর বর্ষাকালে বেশি বৃষ্টি নামলে পাঠদান বন্ধ করে ছুটি দিতে বাধ্য হন শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার হোসেন বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি নদীভাঙনের কবলে পড়ে। একাধিকবার স্থানান্তর করা হলেও ২০১৭ সালের ভাঙনের পর নতুন করে বিদ্যালয়টির ভবন এখন পর্যন্ত পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের এ অবস্থায় শিক্ষার্থীরা পড়াশোনা বিমুখ হয়ে পড়ছে। দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। বিদ্যালয়টির শিক্ষার্থীরা বলেন, বর্ষা মৌসুমের আগে ভবন নির্মাণ করা না হলে ক্লাস করা কঠিন হয়ে পড়বে। সরকার অতিদ্রুত বিদ্যালয়টির ভবন নির্মাণ করলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার বলেন, বিদ্যালয়টি বারবার ভাঙনের ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতির হারও দিন দিন কমে যাচ্ছে। বিদ্যালয়টি একটি ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে এবং অর্থও নেবে: ট্রাম্প

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

বাংলাদেশের ভু-পর্যবেক্ষণ স্যাটেলাইটে প্রকল্পে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রশিবিরের

দুই ছেলে থাকেন অট্টালিকায়, বৃদ্ধা মায়ের ঠাঁই টিনের খুপরিতে

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

খোয়াইয়ের বাঁধে ভাঙন, এক রাতেই ভেসে গেল মানুষের ঘর, ফসল ও স্বপ্ন

পানির চাপে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

১০

সরকারি হলো বান্দরবানের আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

১১

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

১২

রাজধানীর ধোলাইখালে ধসে পড়ল সড়ক

১৩

অসমাপ্ত বিপ্লব সম্পন্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাতীয় বিপ্লবী পরিষদ

১৪

জানালেন ডিএসসিসি প্রশাসক / নিউমার্কেট-ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার আন্তর্জাতিক স্বীকৃতি

১৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’, হুংকার ইংলিশ কিংবদন্তির

১৭

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ

১৮

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

১৯

রাশিয়া ও ইরানের ৩ সশস্ত্র সংগঠনকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত

২০
X