সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক মহাসড়কে পাইকপাড়া ঠাকুরটেক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার রামগাঁতী গ্রামের মো. শাহজামালের ছেলে শুভ (২০) ও একই গ্রামের মো. মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, মোটরসাইকেলে করে যাওয়ার পথে শুভ ও স্বপন ঘটনাস্থলে পৌঁছলে মুলিবাড়ি থেকে সিরাজগঞ্জ শহরগামী ট্রাকটি তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয়

যে ৫ অভ্যাস নীরবে হাড় দুর্বল করে

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

১০

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

১১

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১২

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

১৪

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

১৫

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

১৬

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

১৭

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

১৮

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

১৯

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

২০
X