রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার শনিবার দুপুর দেড়টার দিকে সাজেকে অবতরণ করে। ছবি: কালবেলা
রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার শনিবার দুপুর দেড়টার দিকে সাজেকে অবতরণ করে। ছবি: কালবেলা

তিন দিনের অবকাশযাপনে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি নির্ধারিত হেলিপ্যাডে অবতরণ করে। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও-ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রপতি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাজেকে থাকবেন। এই নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি সফরকালীন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলোর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এ ছাড়া তিনি পাহাড়ের বিভিন্ন অংশে ঘুরে বেড়াবেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, রাষ্ট্রপতি সাজেকে হেলিকপ্টারে করে আসবেন। কংলাক পাহাড় রোডে খাসর‌্যং হলিডে রিসোর্টে তার অবস্থান করার কথা রয়েছে। ১২ ফেব্রুয়ারি দুপুরে সাজেক ত্যাগ করবেন তিনি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাজেকে অবস্থান করছেন। এখানকার ১১৬টি রিসোর্টের মধ্যে প্রায় ৮০টি রিসোর্ট বিভিন্ন কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি ৩৬টি রিসোর্টে পর্যটকরা অবস্থান করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

কার্বন ক্রেডিট বাড়াতে পরিকল্পনা ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত ৬৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর মন্দিরের সেই অর্থ ফেরত

মোংলা থেকে ২৮৫ কিমি দূরে নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

খামেনির হত্যার প্রতিশোধের দাবিতে উত্তাল তেহরান

রাফিনহাকে নিয়ে ভক্তদের বড় ‘সুখবর’ দিলেন আনচেলত্তি

লোহিত সাগরে কার্গো জাহাজে হামলা

সিম্পসন প্রেডিকশনের মতে নরওয়েকে ২-১ গোলে হারাবে ব্রাজিল!

সাভারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

১০

তৃতীয় বিয়ের পিঁড়িতে আমির খান, পুরোনো বান্ধবীর গলায় উঠল মালা

১১

পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১২

শিল্পী সমিতির নির্বাচনে কেন ভোট দিলেন না শাকিব খান? জানা গেল আসল কারণ

১৩

উত্তাল বঙ্গোপসাগর, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

১৪

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

১৫

৮ কেজি ওজনের পোয়া মাছ অর্ধ লাখে বিক্রি

১৬

প্রফেসর আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এবি পার্টির শোক

১৭

নতুন পরিচয়ে বিশ্ববাজারে বাংলাদেশের ‘টিপসই’

১৮

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

১৯

ভাইরাল ভিডিওর সূত্র ধরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

২০
X