বিকাশ চন্দ্র প্রামানিক, নওগাঁ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকার হাটে বর্ষা মৌসুম নিয়ে দুশ্চিন্তা

আবাদপুকুর হাটে জরাজীর্ণ অবস্থা। ছবি : কালবেলা
আবাদপুকুর হাটে জরাজীর্ণ অবস্থা। ছবি : কালবেলা

সরকারের রাজস্ব আদায়ের বড় একটি খাত হচ্ছে হাটবাজার। যে হাট থেকে কোটি টাকা রাজস্ব আদায়, অথচ সেই হাটেরই জরাজীর্ণ অবস্থা। বলছি নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর হাটের কথা। বর্তমানে সংস্কারের অভাবে হাটটি বেহাল।

বছরের পর বছর বরাদ্দকৃত নির্ধারিত অর্থের সঠিক ব্যবহার না করায় বৃহত্তম আবাদপুকুর হাটের এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে কেনাবেচা করতে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের।

স্থানীয়রা বলছেন, জেলার দ্বিতীয় বৃহত্তম ধান ও পশুর হাট হচ্ছে উপজেলার আবাদপুকুর হাট। মাছ-মাংস ও সবজি বিক্রেতাদের জন্য কয়েকটি শেড নির্মাণ করে দেওয়া হলেও বর্তমানে এই হাটের মাছপট্টির শেডগুলোর টিন মরিচায় নষ্ট হয়ে গেছে। বছরের পর বছর মেরামত না করায় বেহাল হয়ে পড়ে আছে।

সরেজমিন দেখা গেছে, হাটের শেডগুলোর অবস্থা জরাজীর্ণ। কোথাও টিনের চালা ভেঙে পড়ে আছে। আবার কোথাও টিনের চালা নেই, ফাঁকা পড়ে আছে। তাই কোনো কোনো ব্যবসায়ী তাঁবু টাঙিয়ে ব্যবসা করছেন।

সপ্তাহের রোববার ও বুধবার হাটের দিনে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘঠে এই হাটে। আর সপ্তাহের বাকি দিনগুলোতে বসে বাজার। বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে আর শুষ্ক মৌসুমে রোদে পুড়ে বেচাকেনা করতে হয় হাটে আসা মানুষের। এ ছাড়া হাটে একটি ব্যবহারযোগ্য গণশৌচাগার না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় সবাইকে। হাটের মধ্যে চলাচলের জন্য রাস্তা ও পানি নিষ্কাশনের জন্য দুর্বল ড্রেনেজ ব্যবস্থা দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

খোঁজ নিয়ে যায়, ২০২২ সালে এই হাটটির ইজারামূল্য ছিল ৮২ লাখ টাকা। এ ছাড়া ভ্যাট ও অন্যান্য খাত মিলে সরকার এই হাট থেকে রাজস্ব হিসেবে কোটি টাকা আয় করে আসছে। সরকারি নিয়ম অনুসারে প্রতি বছর সরকারি ইজারা মূল্যের শতকরা ১৫ শতাংশ অর্থ হাটের সংস্কার, মেরামত ও অবকাঠামোগত উন্নয়নের কাজে ব্যয়ের নিয়ম থাকলেও উপজেলা প্রশাসন তা মানছে না বলে স্থানীয়দের অভিযোগ।

হাটের কসাই রশিদুল শেখ বলেন, ‘ভাই, শেডটা ঠিক করার ব্যবস্থা করে দেন। আমার দাদা মোশাররফ কসাই ও বাবা সোলেমান কসাই ব্যবসা করেছেন। আমি আমার বাবার সঙ্গে ভাগা দিয়ে মাংস বিক্রি করেছি। এখানে আমরা সাতজন কসাই ব্যবসা করি। তবে সামনে বর্ষাকাল, তাই দুশ্চিন্তা এখন থেকেই। কারণ বৃষ্টি শুরু হলে মাংস ভিজে যাবে। অথচ আমরা ঠিকমতো হাটের টোল দিয়ে থাকি।’ তার মতো হাটে আসা কবুতর ব্যবসায়ী ও অন্যান ব্যবসায়ীরাও একই কথা বললেন।

হাটের ইজারাদার হেলাল উদ্দিন হেলু মেম্বার বলেন, বর্তমানে হাটের প্রতিটি অংশের শেডের চরম দশা। অনেকে আবার নিজেদের অর্থ দিয়ে ভেঙে যাওয়া শেডগুলো মেরামত করার চেষ্টা করছেন। উপজেলা প্রশাসনের কাছে বিগত কয়েক বছরের হাটের ইজারা থেকে বরাদ্দকৃত যে পরিমাণ অর্থ জমে আছে সেই অর্থ দিয়ে যদি হাটের আধুনিকায়নের কাজ করা হয় সেটাই আমাদের জন্য অনেক। কর্মকর্তারা ইচ্ছে করলেই হাটের এমন দশা থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন। তাই এমন জনগুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি দ্রুত সুদৃষ্টি দেওয়ার অনুরোধ করছি।

উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, গত বছর তৎকালীন ইউএনও শাহাদাত হুসেইনের নির্দেশে উপজেলার সব হাট ও বাজারের আধুনিকায়নের কাজের জরিপ সম্পন্ন করে জমা দেওয়া হয়েছে। এরপর তিনি বদলি হওয়ার কারণে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই বাবদ অর্থ ইউএনওর নিজস্ব অ্যাকাউন্টে জমা থাকে এবং সেই অর্থ খরচের বিষয়ে একমাত্র তিনিই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাই এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে কোনো সময় সিদ্ধান্ত গ্রহণ করে আমাকে জানালেই দরপত্রের মাধ্যমে কাজ শুরু করা যেতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন, আমি গত বছরের অক্টোবরে এই উপজেলায় যোগদান করেছি। তাই এই বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত  / বাজারে এলো নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ 

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

পেনাল্টির রাজ্যে আর্জেন্টিনা ‘রাজা’

সেমিফাইনালের আগে পুরোপুরি ফিট এমবাপ্পে: কোচ দেশম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আ.লীগপন্থি আইনজীবীদের ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিএনপিপন্থিদের বিরুদ্ধে

১০

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার আরেকটা ‘আবদার’ মেটালো ফিফা

১১

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা / চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

১২

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

১৩

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ, দাবি ট্রাম্পের

১৪

ফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

১৫

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৬, প্লাবিত ৫৯ উপজেলা

১৬

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

১৭

ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ

১৮

ইয়ামাল নাকি এমবাপ্পে, কে এগিয়ে? 

১৯

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

২০
X