মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:২৫ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পায়রায় এলো আরও সাড়ে ৩৭ হাজার টন কয়লা

পায়রা বন্দরে এসেছে এমভি ওয়াই এম সামিট। ছবি : সংগৃহীত
পায়রা বন্দরে এসেছে এমভি ওয়াই এম সামিট। ছবি : সংগৃহীত

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৩৭ হাজার ৬৫০ টন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি ‘ওয়াই এম সামিট’ নামে একটি বিদেশি জাহাজ। আজ সোমবার সকালে এটিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হয় এবং সেখানে পুরোপুরি কয়লা খালাস করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান।

এর আগে রোববার (৯ জুলাই) সন্ধ্যায় ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনারে এসে পৌঁছায় মার্শাল আয়ল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ওয়াই এম সামিট।

পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, রোববার বিকালে জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে। ৯ দশমিক ৫০ মিটার গভীরতার ১৯৯ দশমিক ৯০ মিটার দীর্ঘ ও ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ এ জাহাজটি এদিন সকালে আউটার অ্যাঙ্কোরেজে ভিড়ে। পরে বিকালে ইনারে নিয়ে আসা হয়।

কয়লা সংকটের কারণে টানা ২০ দিন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকার পর গত ২৩ জুন ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এমভি ‘এ্যাথেনা’ জাহাজ পায়রা বন্দরে আসে। ওই কয়লা খালাসের পর ২৫ জুন থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট পুনরায় চালু করা হয়। পরে ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে জাহাজ ‘প্যাভো ব্রেভ’ পায়রা বন্দরে আসে। ৬ জুলাই আসে ৩৬ হাজার ৬০০ টন কয়লাবাহী জাহাজ এমভি ‘জাডোর’। এবার কয়লা আসার মধ্য দিয়ে চতুর্থবারের মতো জাহাজ এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X